রাজশাহীতে জেএমবি সদস্য গ্রেফতার

 
রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকা ভুক্ত এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাহীনুর রহমান শাহীন (৩৬)।
 
তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
 
শাহীনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানিয়েছেন।
 
ইত্তেফাক/ রাজেশ