নোয়খালীর হাতিয়ায় হত্যাসহ ২৪ মামলার আসামি ও উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম আজাদকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এ সময় তার চার সহযোগীকেও গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুরের রামগতি সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর চারজন হলেন নাসির উদ্দিন চৌধুরী (৩৫), আশ্রাফুল হক সোহেল (২৪), রুপল নন্দী (৪০) ও তুষার উদ্দিন (৩৪)। তাদের বিরুদ্ধে হত্যাসহ হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
হাতিয়ার তমরুদ্দি কোস্টগার্ড ক্যাম্পের কমান্ডার লে. বোরহান উদ্দিন জানান, উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ও তার চার সহযোগী নৌ-পথে পালিয়ে যাচ্ছিল। পরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কোস্টগার্ড ক্যাম্পে আনা হয়েছে।
ইত্তেফাক/ইউবি