প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়েছিলেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি। একই সঙ্গে তিনি বলেন, পৃথিবীর প্রতিটি দেশের অর্থনীতির উন্নয়নের সঙ্গে সঙ্গে আইনেরও পরিবর্তন হচ্ছে। বিচার বিভাগের কাজে সরকারের সহযোগিতা দরকার,তাই বাংলাদেশের আইন আধুনিক ও যুগোপযোগী করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন তিনি । প্রধান বিচারপতি তার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানকে। তিনি বলেন, দেশের ৬৪ টি জেলায় উকিলবার স্থাপন করা হয়েছে। স্বাধীনতার পর আমিও সিলেট বারের আইনজীবী ছিলাম। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রণজিত্ কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ জি এম আল মাসুদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট সমর কান্তি দাশ, অ্যাডভোকেট ডেডলি প্রেন্টিস প্রমুখ।
প্রধান বিচারপতি এস কে সিনহা আ্্ইনজীবীদের উদ্দেশে বলেন, আইনকে সমুন্নত রেখে চলতে হবে। দেশের সংবিধানের রক্ষক হিসেবে আইন ও সংবিধান পরিপন্থী কোনো কাজ হতে দেওয়া হবে না
ইত্তেফাক/নূহু