কলমাকান্দার ভোগাই নদীতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী বাজারের পাশে ভোগাই নদীর উপর পাকা সেতু না থাকায় দীর্ঘদিন যাবত্ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে  ২০ গ্রামের মানুষ। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে স্কুলে আসা যাওয়া করছে।

 

এছাড়াও দূর-দূরান্ত থেকে আসা মানুষ এবং ছোট ছোট যানবাহন চলাচল করতে হচ্ছে এই সাঁকো দিয়ে। সাঁকো থেকে নিচে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গুরুতর অসুস্থ রোগীরা থাকে মৃত্যু ঝুঁকিতে। দীর্ঘদিন যাবত্ সেতু না থাকায় এই প্রত্যন্ত এলাকার জনগণ পাকা সেতু নির্মাণের জন্য বারবার দাবি জানালেও কোনো ফল হচ্ছে না।

 

এ ব্যাপারে এলাকার লোকজন এলাকার সংসদ সদস্য ছবি বিশ্বাসের সাথে সেতু নির্মাণের জন্য দাবি জানালে তিনি সেতু নির্মাণের ব্যবস্থা নেবেন বলে তাদের জানান।  নেত্রকোনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেন, সেতু নির্মাণের জন্য জরিপ কাজ শেষ হয়েছে। অর্থ বরাদ্দ হলেই সেতু নির্মাণের কাজ শুরু হবে।

ইত্তেফাক/নূহু