সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত নেতা মাওলানা আব্দুল ওহাব বিশ্বাসসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৬ জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৩ জন, শ্যামনগর থানায় ২ জন, আশাশুনি থানায় ৮ জন, দেবহাটা থানায় ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ