নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিজাগি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়া (২৫) নামে এক অটোচালক নিজ বাড়িতে শুক্রবার সকালে মারা গেছেন।   
 
পুলিশ সূত্রে জানা গেছে, রিপন মিয়া তার বাড়িতে বিদ্যুতের তারে অটো রিকসার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতের তার শরীরে লেগে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নেত্রকোনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই