ব্রাহ্মণবাড়িয়ায় গোপন বৈঠকের সময় জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

 
ব্রাহ্মণবাড়িয়ায় গোপন  বৈঠকের সময় জামায়াতের দুই আমীরসহ  ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের মোড়াইল  এলাকার একটি ক্লিনিক থেকে কুমিল্লা জেলা উত্তর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীরসহ জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমীর আবদুল আউয়াল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর সাখাওয়াত হোসেন রয়েছেন। এ সময় জামায়াতের কিছু বইপত্রসহ তাদের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়।
 
সদর মডেল থানা পুলিশ জানান, গোপন  বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ