বন্যার্তদের জন্যে বেনাপোল বন্দর এলাকায় শিক্ষার্থীরা

 
দেশের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে বন্দর নগরী বেনাপোলে এবার মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা বন্যার্তদের জন্য দলে দলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং মানুষের কাছে সাহায্য চাচ্ছেন।
 
শিক্ষার্থীদের নিজেদের অর্থ দিয়ে সাহায্য করার ক্ষমতা না থাকায় তারা দ্বারে দ্বারে ঘুরছেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। তাদের এ সামান্য সাহায্য বন্যার্ত মানুষের একটু কাজে লাগলেই তারা খুশি।
 
যশোর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে আসা অনার্স তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্ট এলাকায় বন্যার্তদের জন্য সাহায্য চাইতে এসে তারা জানান- মানুষ মানুষের জন্য তাই আমাদের একটু কষ্ট হলেও শ্রম দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই।
 
ইত্তেফাক/জামান