কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী সুন্দরবন-৮ লঞ্চের সঙ্গে তাসরিফ-৩ নামে আরেকটি লঞ্চের ধাক্কা লেগেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ১০টায় দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কীর্তনখোলা নদীর চরমোনাই সংলগ্ন এলাকায় পিছন থেকে সুন্দরবন-৮ লঞ্চটি ধাক্কা দিলে তাসরিফ-৩ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর সুন্দরবন-৮ লঞ্চটি চলে গেলেও তাসরিফ-৩ লঞ্চের তলায় ফাটল দেখা দেয়। এতে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। এক পর্যায়ে মাস্টার লঞ্চটিকে চরমোনাই এলাকায় নোঙর করে।
নৌ-পুলিশের এসআই সফিকুল ইসলাম ইত্তেফাককে জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
ইত্তেফাক/জামান