রাজধানীর খিলক্ষেতে নিকুঞ্জ-২ আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন ও নাইম আহমেদ। তাদের কাছ থেকে বোমা তৈরির ৩০টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী জানান, শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার পরিকল্পনা নিচ্ছিল।
ইত্তেফাক/এমআই