ভারতের পর্যটন মন্ত্রী আলফোন্স কান্নানথানাম সেদেশে সফরে আসা পর্যটকদের গরুর মাংস খেতে চাইলে নিজ দেশেই তা খেয়ে আসতে বলেছেন। গতকাল শুক্রবার ভুবনেশ্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এই মন্তব্য করেছেন কান্নানথানাম।
উড়িষ্যার ভুবনেশ্বরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্স এর বার্ষিক সভায় যোগ দিতে এসেছিলেন তিনি। তাকে সেখানেই প্রশ্ন করা হয়, যেভাবে দেশের নানা জায়গায় গোরক্ষার নামে গুণ্ডামি চলছে, তার কী প্রভাব পড়তে পারে পর্যটন ও হোটেল শিল্পে। জবাবে কান্নানথানাম বলেন, নিজেদের দেশে গরুর মাংস খেয়ে তারপরে ভারতে আসতে হবে। বিবিসি।
ইত্তেফাক/সেতু