মৌলভীবাজার সদর উপজেলার শিমুলিয়ায় সংঘর্ষে মাসাদ মিয়া (২৮) নামে এক যুবক নিহত এবং আহত হয়েছেন ১০জন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাসাদ ওই গ্রামের জমজ আলীর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ৬জনকে আটক করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার এসআই মহসীন ভূইয়া জানান, সদর উপজেলার শিমুলিয়া গ্রামের সুমন মিয়ার সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার গাছ কাটা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে সুমন মিয়ার পক্ষের মাসাদ নামে একজনের গলায় তীর লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও ১০জন আহত হন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ জানান, এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি