রোহিঙ্গা সমস্যা : বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান এরশাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ মিয়ানমারের ১০ লাখ রোহিঙ্গা নাগরিকের সমস্যা সমাধানে বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। 
 
শনিবার এক বিবৃতি তিনি এই আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।  
 
বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ নানাবিধ সমস্যায় জর্জরিত। উপুর্যপুরি বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়ে দেশ এখন খাদ্য সংকটে রয়েছে। ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর চাপে বাংলাদেশ ভবিষ্যতে খাদ্য পরিস্থিতিতে আরো সংকটে পড়বে। তাই, জাতিসংঘসহ গোটা বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার জন্য আহ্বান জানান তিনি।
 
তিনি আরো বলেন,  ‘মিয়ানমার সরকার তাদের সেনাবাহিনীকে দিয়ে রোহিঙ্গা মুসলিমদের উপর যে ধরণের অত্যাচার-নির্যাতন চালাচ্ছে- তা আদিম বর্বরতাকেও হার মানিয়েছে। কোনো দেশের সরকার তার নাগরিকদের উপর এমনভাবে হত্যা-নির্যাতন করতে পারে না। বাসস
 
ইত্তেফাক/ইউবি