বরগুনায় ছাদ ধসে ছাত্রীর মৃত্যু: পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

বরগুনার তালতলীতে শ্রেণি কক্ষের ছাদের একাংশ ধসে ছাত্রী মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসন। আজ রবিবার বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুব আলমকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে, ঘটনার একদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশে অভিযোগ করেনি কেউ। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ওই ছাত্রীর মৃতদেহ দাফন করেছেন তার স্বজনরা। 

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের স্কুল নির্মাণে নিম্নমান ও প্রাথমিক শিক্ষা বিভাগের উদাসীনতার কারণে শ্রেণিকক্ষেই নিভে গেছে একটি তাজা শিশুর প্রাণ।

আরও পড়ুন: কেশবপুরে বন্ধুর শিশু মেয়েকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

অন্যদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করে যথাযথ তদন্ত সাপেক্ষ্যে দায়ীদের কঠিন শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

ইত্তেফাক/কেকে