চিত্রায় নৌকাবাইচ

 
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে ঐহিত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
এতে ৫টি নারী ও ১৫টি পুরুষদের নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
 
সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম পিপিএম, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, প্রাণ বেভারেজ লি. এর সিইও মো. আনিসুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/ আরকেজি