বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত হওয়ায় শনিবার সন্ধ্যায় যশোর- ১ শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছে শার্শা উপজেলা আওয়ামী লীগ।
শার্শা উপজেলা স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুস সাত্তার, সরকারি এম এম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম ইবাদুল হক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ স্থানীয় জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/জামান