পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে শনিবার হৃদরোগের কারণে আবারো হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বর্তমানে কারারুদ্ধ ৭৯ বছর বয়সের এই নেতাকে এর আগে গত ২৯ আগস্ট হাসপাতালে নেয়া হয়েছিল। সেসময়ে তিনি ছয়দিন হাসপাতালে ছিলেন।
তার ডাক্তার আলেজান্দ্রো আগুইনাগা বলেন, আজ সকালে হৃদরোগের সমস্যা দেখা দেয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এখন তার অবস্থা স্থিতিশীল। কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে।
ফুজিমোরি (৭৯) ১৯৯০ সাল থেকে ২০০০ পর্যন্ত পেরু শাসন করেন। কিছু সন্দেহভাজন গেরিলা হত্যাকাণ্ডে ভূমিকার জন্যে ২০০৭ সালে তিনি কারাদণ্ডে দণ্ডিত হন। তিনি হার্টসহ পেটের সমস্যায়ও ভুগছেন। এদিকে কারাগার থেকে তাকে মুক্ত করে নেয়ার পরিবারের প্রচেষ্টা আদালত বাতিল করে দিয়েছে।
ইত্তেফাক/রেজা