এয়ারপোর্টে নাচলেন কারিশ্মা

  
শৌখিন আসবাব ভর্তি ঘরে একটি খাটিয়া পাতা। আর তাতেই আকর্ষণীয় ভঙ্গিতে বসে আছেন রণবীর সিং। আবার একটি সোফায় বসে রয়েছেন রণবীর। পাশেই নায়িকা কারিশ্মা কাপূর। বসে বসেই নাচছেন তাঁরা!
 
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দু’টি ভিডিও। কিন্তু কেন, ঘটনা কী! কারিশ্মা কাপূর ও গোবিন্দকে ছোট্ট একটা ট্রিবিউট দিয়েছেন রণবীর। সম্প্রতি তাঁদের এক সময়ের বক্স অফিস হিট ছবি ‘রাজা বাবু’র বিখ্যাত গান ‘সরকাইলো খাটিয়া জাদা লাগে’র সঙ্গে পারফর্ম করেছিলেন রণবীর।
 
সে দিন বিকেলে ভারতের বিমানবন্দরে আচমকা কারিশ্মা কাপূরের সঙ্গে দেখা হয় রণবীরের। সেখানে কারিশ্মাকে পাশে বসিয়ে নেচে দেখান রণবীর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল।
 

A post shared by Ranveer Singh (@ranveersingh) on Sep 8, 2017 at 1:53pm PDT

ইত্তেফাক/আনিসুর