বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে এয়ার ভাইস মার্শাল মো. নাইম হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।
নাইম হাসানকে প্রেষণে বেবিচক চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ন্যস্ত করে রবিবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে বেবিচকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি