নেত্রকোনায় রবিবার বজ্রপাতে মিলন খান ও রতন মিয়া নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মদন উপজেলার তলার হাওর এবং কেন্দুয়া উপজেলার জালিয়ার হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, তলার হাওরে সকালে মিলন নৌকা দিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে আহত হন। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মো. ফজলে বারী ইভান মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার বাঘমারা গ্রামের খাজ আলী খানের ছেলে।
অপরদিকে রতন জালিয়ার হাওরে গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাতে মারা যান। তিনি কেন্দুয়ার বিষ্ণুপুর গ্রামের ইসরাফিলের ছেলে।
ইত্তেফাক/ আরকেজি