পররাষ্ট্র মন্ত্রণালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্বারক রবিবার মন্ত্রণালয়ের অফিসে স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক অতিক ইসলাম স্বাক্ষর করেছেন।
স্ব স্ব পক্ষে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মোহাম্মেদ শাহজাহান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মো. খোরশেদ আলম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক জি ইউ আহসান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক মাহবুব রহমান এবং এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক কেথেরিন লি।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন, কৌশলগত স্বার্থ এবং অগ্রগতির লক্ষ্যে অন্যান্য দেশের শিক্ষা, গবেষণা সম্পর্কিত বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কার্যক্রমের আওতাভুক্ত। এ ছাড়া সেমিনার, সম্মেলন, কর্মশালা ও অন্যান্য শিক্ষা বিষয়ক কাজে বিভিন্ন দেশ থেকে উচ্চপদস্থ ব্যক্তি, স্কলার, শিক্ষাবিদ, গবেষকদের বাংলাদেশে আগমন ও দেশীয় শিক্ষাবিদ ও গবেষকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে দুইপক্ষ একসাথে কাজ করবে।
ইত্তেফাক/রেজা