রোহিঙ্গা হত্যা গণহত্যার শামিল : মানবাধিকার কমিশন চেয়ারম্যান

 
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, গণহত্যা চালানোর অপরাধে মিয়ানমার সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। মিয়ানমার যেটি করছে, সেটি গণহত্যার শামিল।  
 
রবিবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যা ঘটেছিল, মিয়ানমারের আরাকানে অনুরূপ ঘটনাই ঘটেছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আমরা এ তথ্যই পেয়েছি।
 
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়াটাই রোহিঙ্গা সমস্যার মূল সমাধান নয়। পরিস্থিতি শান্ত হলেই তাদের পুনরায় নিজ দেশে ফিরে যেতে হবে। প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেয়ার আহ্বান জানান তিনি।
 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুরুদ্দীন মোহাম্মদ শিবলীসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ আরকেজি