রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত ২

রাজধানীর হাজারীবাগ বশিলা বেড়ীবাঁধ এলাকায় র‌্যাব-২ এর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত ২ জনকে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে আহত দু’জন রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারী চক্রের সদস্য। র‌্যাব গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করতে গেলে তাদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ওই দুজন আহত হয়।

আহতরা হচ্ছে, শেখ কাবুল (৩৮) ও আব্দুল হক (৩৫)। শেখ কাবুলের পিতা মৃত শেখ আকবর, ফরিদপুর সদর ভাটি লক্ষ্মীপুরের বাসিন্দা। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে। সে নিজেকে কাচামালের ব্যাবসায়ী দাবী করেছে। আব্দুল হকের পিতা শুকুর আলী। সেও ফরিদপুর জেলার কতোয়ালী উপজেলার ডিগ্রীরচড় গ্রামের বাসিন্দা। তার বাম উরুতে গুলি লেগেছে।

ইত্তেফাক/নূহু