লোহাগড়ায় নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নেমে শিশু হোসাইন মুন্সী (৮) নিখোঁজ রয়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় হোসাইন। সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।  
  
পারিবারিক সূত্রে জানা গেছে, লোহাগড়ার উপজেলার বেলটিয়া গ্রামের আইয়ূব মুন্সীর ছেলে হোসাইন রবিবার দুপুরে মধুমতি নদীতে গোসল করতে নামে। সাঁতার জানলেও স্রোতের তোড়ে নিখোঁজ হয় হোসাইন। লোহাগড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় খুলনা থেকে ডুবুরি দল এসে হোসাইনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
 
ইত্তেফাক/এমআই