ফুলবাড়ী সীমান্তে ২৪ কেজি গাঁজা জব্দ

 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্ত এলাকা থেকে  ২৪ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারিনি পুলিশ। রবিবার রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।
 
এ ঘটনায় পলাতক আসামি গোরকমন্ডল গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র হাসান আলী(২৮)সহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
 
পুলিশ সূত্র জানায়, ফুলবাড়ী থানার এএসআই একরামুল হক সহ পুলিশ সদস্যরা গত রবিবার দিনগত রাত ১০ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে লালমনিরহাট অভিমুখে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন। পুলিশের ধাওয়ায় পোটলা ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে  দুইটি গাঁজার পোটলা জব্দ করে থানায় নিয়ে আসে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআর