ঢাকা-খুলনা বিশ্বরোডের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাসস্ট্যান্ডে রবিবার গভীর রাতে পরিবহনের ধাক্কায় নসিমন চালক সোহবার মাতুব্বর (৩৫) নিহত হয়েছেন। তিনি ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানার বাসিন্দা।
হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন জানায়, নসিমন চালক গভীর রাতে নসিমন চালিয়ে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। ওই সময় অজ্ঞাত পরিবহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আমরা লাশ উদ্ধার করি। সোমবার সকালে লাশটি সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করি। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ঘাতক পরিবহনকে আটকের জন্য পুলিশ কাজ করছে।
ইত্তেফাক/এমআই