বিভিন্ন নদ-নদীর ৪৫ পয়েন্টে পানি বৃদ্ধি

 
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৫টি পয়েন্টের পানি বৃদ্ধি ও ৪২টির হ্রাস পেয়েছে। সোমবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সাত পয়েন্টের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিনটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে গঙ্গা ও সুরমা নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে।
 
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।
 
গতকাল রবিবার সকাল নয়টা থেকে আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া ১৫০ মিলিমিটার, ভৈরববাজার ১৪২ মিলিমিটার, পাবনা ১২২ মিলিমিটার, ঢাকা ১১৪ মিলিমিটার ও গাইবান্ধা ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।