প্রায় দেড় কোটি টাকা দুর্নীতির অভিযোগ

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার গ্রেফতার

প্রায় দেড় কোটি টাকা দুর্নীতির অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। 
 
গ্রেফতারকৃতের নাম আবদুর রহিম মন্ডল। সোমবারর দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আমিরুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। 
 
দুদক সূত্র জানায়, আবদুর রহিম মণ্ডল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপারের দায়িত্বে থাকাকালে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩ শত ৮৯ টাকা মূল্যের ওষুধপত্র ও এমএসআর সামগ্রী আত্মসাত করেছে বলে দুদক প্রমান পায়। এ কারণে ২৭ আগস্ট দুদক বাদী হয়ে গাইবান্ধা থানায় মামলা দায়ের করে। মামলা নম্বর ৪৯। ওই মামলায় সোমবার দুদক কর্মকর্তা তাকে গ্রেফতার করেন।
 
ইত্তেফাক/ইউবি