উত্তর কোরিয়ার হুমকির মুখে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলার আহ্বান জাপানের

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার হুমকির মুখে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 
 
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সোমবার তিনি এ আহ্বান জানান। অ্যাবে বলেন, নিজেকে রক্ষার মানসিকতা তৈরি করতে না পারলে কেউ কাউকে রক্ষা করতে পারে না। 
 
প্রতিরক্ষামন্ত্রীকে মধ্যমেয়াদী প্রতিরক্ষা কৌশল প্রণয়নের নির্দেশ দিয়ে অ্যাবে বলেন, জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জবাবে আমাদেরকে সবধরনের পদক্ষেপ নিতে হবে।খবর এএফপি’র।
 
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কঠোর অবরোধ নিয়ে সোমবারের ভোটাভুটির প্রাক্কালে অ্যাবে তার দেশের প্রতিরক্ষা নিয়ে এসব মন্তব্য করলেন। 
 
ইত্তেফাক/রেজা