স্বরাষ্ট্রমন্ত্রীর কুতুপালং ক্যাম্প পরিদর্শন

 
কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক  বেনজীর আহমেদসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। মঙ্গলবার রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ।
 
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন শুরুর পর গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত রাখাইন প্রদেশের তিন লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
 
ইত্তেফাক/ আরকেজি