রাষ্ট্রপতির কাজাখস্তান জাতীয় জাদুঘর পরিদর্শন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সোমবার কাজাখস্তানের জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন। 
 
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, ‘ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনের শেষ দিনে রাষ্ট্রপতি হামিদ পরিবারের সদস্যদের নিয়ে জাদুঘর পরিদর্শন করেন।’ 
 
রাষ্ট্রপতি স্থানীয় সময় ২টা ২০ মিনিটের দিকে জাদুঘরে পৌঁছেন। সেখানে তিনি এক ঘণ্টা অবস্থান করেন এবং আস্তানা হল, স্বাধীন কাজাখস্তান হল, গোল্ড হল, প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস হল, ঐতিহাসিক হল, নৃকুলবিজ্ঞান হল ও আধুনিক কলাবিদ্যার হলসমূহ পরিদর্শন করেন। 
 
এর আগে রাষ্ট্রপতি হামিদ সেখানে পৌঁছালে জাদুঘর কর্তৃপক্ষ তাকে অভ্যর্থনা জানান।  পরে রাষ্ট্রপতি কাজাখস্তান জাতীয় জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
 
তিনি জাদুঘরের ব্যবস্থাপনার উচ্ছ্বাসিত প্রশংসা করেন, যেখানে কাজাখস্তানের জাতীয় কৃষ্টি ও সংস্কৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আব্দুল হামিদ বাংলাদেশ ও কাজাখস্তানের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে বলে আশা প্রকাশ করেন।  বাসস
 
ইত্তেফাক/ইউবি