সবজি ও মাংসের মধ্যে বৈদেশিক মুদ্রা, যাত্রী আটক

শাহজালালে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে ২৫ লাখ ৪৬ হাজার ৮০৪ টাকা মূল্যমানের  বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে। কাপড়ের ব‍‍্যাগের ভেতর সবজি ও মাংসের মধ্যে বিশেষভাবে এসব লুকানো ছিল। 
 
শুল্ক গোয়েন্দা সোমবার দিবাগত রাতে ওই যাত্রাকে আটক করে। যাত্রীর নাম মো. ওসমান (৪৪)। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি ঢাকা-দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাচ্ছিলেন। 
 
শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই যাত্রীকে নজরদারিতে রাখে। রাত ১২টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন পরবর্তী চেকইন কাউন্টারে (বোর্ডিং পয়েন্টে) তাকে চ্যালেঞ্জ করা হয়। যাত্রী তার নিকট মুদ্রা থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর তাকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে তার বুকিংকৃত কাপড়ের ব্যাগ তল্লাশি করা হলে উল্লিখিত মূল্যমানের বিভিন্ন দেশের (১ লাখ ১০ হাজার ১৫০ সৌদি রিয়াল, ১৫৮০ ইউএই দিরহাম, ১০০০ ওমান রিয়াল) মুদ্রা উদ্ধার করা হয়। IMG0
 
মো. ওসমানকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই