নগরকান্দায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

 
ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কে উপজেলার মনোহরপুর নামক স্থানে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোল্যা জানান, ঐ স্কুলের শিশু শ্রেণির ছাত্র আমির হামজা (৫) নামে শিশু স্কুলে আসার পথে রাস্তা পার হওয়ার সময় বালু ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। আশঙ্কা অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে যান। 
 
নিহত আবু হামজা উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল মাতুব্বরের ছেলে বলে জানা গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ওই ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে