আইএসের হামলা ভণ্ডুলের দাবি সৌদি আরবের

তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএসের একটি পরিকল্পিত হামলা ঠেকিয়ে দেয়ার দাবি করেছে সৌদি আরব। তারা জানিয়েছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলার পরিকল্পনা করছিলো আইএস, যা রোধ করা গেছে।’
 
একজন সৌদি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ঐ ঘটনায় জড়িত সন্দেহে দুজন ইয়েমেনি নাগরিকসহ অপর দুই সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই নিরাপত্তা কর্মকর্তা আরো বলেছেন, গ্রেপ্তারকৃতরা আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের কাছে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।
IMG0
সম্প্রতি সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ও শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে গুলি ও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। বার্তা সংস্থা এসপিএকে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে’ এই হামলা ভণ্ডুল করা সম্ভব হয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু