বাবুগঞ্জে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

 
চিকিৎসকদের ভুল চিকিৎসায় বরিশাল বাবুগঞ্জের তাসনিম হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে।
 
সোমবার তিনটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা শিশু তাসনিমের গায়ে একটি ইনজেকশন পুশ করার পরই তার এই মৃত্যু হয়েছে বলে দাবি করেছে শিশুটির পরিবার।
 
এ ঘটনা নিয়ে শিশুটির পরিবারের সাথে চিকিৎসকদের বাকবিতণ্ডা হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। মারা যাওয়া শিশুটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী মো. রেজাউর রহমান রুমন ও রিমা আক্তার দম্পতির একমাত্র মেয়ে।
 
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন পূর্বে শিশু তাসনিমের মাথায় ও মায়ে দুটি বিষ ফোঁড়া হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পর আরোগ্য না হলে গত সোমবার ওই হাসপাতালে নিয়ে গেলে সেখানের সার্জারি বিভাগের চিকিৎসক মো. তানভিরের নেতৃত্বে চিকিৎসার প্রস্তুতি নেয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে শিশুর স্বজনদের ফ্লুক্লোক্সাসিলিন সহ কিছু ওষুধ কিনে আনতে বলে। ওষুধ কিনে সেখানের দায়িত্বরত সেবিকাদের দিলে তার শিশুটির হাতে কেনুলা পরিয়ে বিকেল তিনটার দিকে শিশু তাসনিমের শরীরে ফ্লুক্লোক্সাসিলিন পুশ করার পরই বমি শুরু হয়। কিছুক্ষণ পর শিশু তাসনিম মৃত্যুও কোলে ঢলে পড়েন।
 
এ বিষয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের শিশু ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. তৌহিদুল ইসলাম বলেন, ফ্লুক্লোক্সাসিলিন এন্টিবায়োটিক শিশুর শরীরে পুশ করা হয়েছিলো। কিন্তু তার আগে বমি শুরু হয় এবং বমি ফুসফুসে ঢুকে যায় এতে শিশুর মৃত্যু হয়।
 
ইত্তেফাক/জামান