বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে অধ্যক্ষের কক্ষ ভাংচুরের ঘটনায় সোমবার ছাত্রলীগ থেকে তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাওন, শাহ সুলতান কলেজ শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা এবং কলেজ শাখার সাবেক যুগ্ম সম্পাদক জোবায়ের হোসেন সোহেল। এদিকে ভাংচুরের ঘটনায় বহিষ্কৃত ওই তিনজনসহ ৭জনের নাম উল্লেখ করে মামলা করেছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক এজাজুল হক।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই তিনজনকে সোমবার রাতে কেন্দ্রীয় কমিটি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠির অনুলিপি জেলা ছাত্রলীগকে দেয়া হয়েছে।
কলেজ সূত্র জানায় , সোমবার দুপুরে কলেজে প্রাক নির্বাচনী পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও অশালীন আচরণ এক ছাত্রলীগ নেতা। এতে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। একারণে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে গিয়ে ভাংচুর চালায়।
ইত্তেফাক/ আরকেজি