পাকিস্তানের উত্তরাঞ্চলীয় জেলা রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
মটরওয়ে পুলিশ জানায়, জেলার চক্রির কাছাকাছি মটরওয়েতে একটি যাত্রীবাহী ভ্যান ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই দুর্ঘটনায় আহত হয় শিশুসহ আরো ছয়জন। ট্রাকটি দ্রুতগামী ভ্যানকে ওভারটেক করার সময় সংঘর্ষে ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দুর্ঘটনাটি ঘটে। সিনহুয়া।
ইত্তেফাক/সাব্বির