চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ মাদকব্যবসায়ীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সার খসরু।
কারাদণ্ড প্রাপ্ত ইয়াবা ব্যবসায়ীরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রফিকুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০), একই উপজেলার হাতকোপা এলাকার আলতাফ উদ্দিনের ছেলে কামরুল হাসান (৩৮), একই জেলার বন্দর এলাকার মনসুর আলীর ছেলে নিলয় আহমেদ (২৬), ঢাকার কদমতলা ধনিয়া এলাকার মৃত আবদুল খালেকের ছেলে আলমগীর আলম (৪২)। তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এছাড়া ১শ’ গ্রাম গাঁজাসহ আটক কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম সেন্টমার্টিন এলাকার নুরুল আমিনের মেয়ে হামিদা বেগমকে (২৩)২ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি