সাভারে কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত ২০

 
সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক। মঙ্গলবার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় ভারটেক্স আরএমজি ডিভিশন পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
 
শ্রমিকরা জানান, বিকেলে ভারটেক্স আরএমজি ডিভিশন পোশাক কারখানার জেনারেটর রুমের সামনে একটি পরিত্যাক্ত ট্যাংকির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবরে প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ছয়তলা  ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২০ জন শ্রমিক আহত হন।
 
খবর পয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ইত্তেফাক/ আরকেজি