নড়াইলে মাছের ঘেরে বিষ প্রয়োগ

পূর্বশত্রুতার জের ধরে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
সোমবার রাতে কোন এক সময় বিষ প্রয়োগ করা হলে মঙ্গলবার  সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। এতে চিংড়ি, রুই, কাতলাসহ প্রায় ১১ লাখ টাকার মাছ মরে গেছে।
  
ঘের মালিক মনিরুল ইসলাম বেগ জানান, দুই একর ঘেরে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। মাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। কিন্তু ঘেরে বিষ দেয়ায় সব শেষ হয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ঘেরে বিষ প্রয়োগ করেছে।
 
ইত্তেফাক/ আরকেজি