যুক্তরাষ্ট্রকে ‘ভীষণ যন্ত্রণা’ দেয়ার হুমকি উত্তর কোরিয়ার

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উত্তর কোরিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা জারির পর, এর কঠোর জবাব দিয়েছে পিয়ংইয়ং। এবার যুক্তরাষ্ট্রকে ভীষণ রকমের ‘যন্ত্রণা’ দেবার হুমকি দিয়েছে তারা। এর আগে, সোমবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে দেশটির বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
IMG0
জাতিসংঘে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হান টায়ে সং জেনেভায় এক বৈঠকে বলেন, তাদের পরবর্তী পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্যে ইতিহাসের সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হবে। যা সম্পর্কে দেশটির কোনো অভিজ্ঞতাই নেই। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার প্রতিক্রিয়ায় বলেছেন, আসলে যা ঘটতে যাচ্ছে তার তুলনায় এই অবরোধ কিছুই নয়।
IMG1
তিনি মনে করেন যে, নিরাপত্তা পরিষদে কোনো ইস্যুতে সবার সম্মতি পাওয়াটা অনেক বড় ব্যাপার। তবে, সবশেষ অবরোধ উত্তর কোরিয়ার বিপক্ষে পুরো বিশ্বের একরকম ধৈর্য্যেরই বহিঃপ্রকাশ বলে জেনেভায় একটি নিরস্ত্রীকরণ বৈঠকে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি রবার্ট উড। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু