হাটহাজারীতে ১২০লিটার চোলাই মদসহ আটক ১

 
চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় তৈরি একশ' ২০লিটার চোলাই মদসহ মো. হাসান (৪৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার দিবাগত রাত দশটায় উপজেলার বুড়িশ্চর ফতে মো. তালুকদার বাড়িতে থেকে হাসানকে আটক করা হয়। সে ওই বাড়ির মৃত আহমদ মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় মামলা রুজু করেছে পুলিশ।
 
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ইত্তেফাককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই খোরশেদুল আলম ও এএসআই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসানকে তার বসতঘর থেকে আটক করে। এসময় ঘরের খাটের নিচে লুকায়িত অবস্থায় প্লাস্টিকের বস্তা ও পলিথিন ভর্তি একশ' ২০লিটার চোলাই মদ জব্দ করা হয়। ইতোপূর্বে হাসানের বিরুদ্ধে থানায় মাদক আইনে তিনটি মামলা রয়েছে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান