গোবিন্দগঞ্জে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলিসহ রাকিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই আশুতোষ পৌর এলাকার পান্থাপাড়া থেকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করে। আটক রাকিব ওরফে সেন্টু পৌর এলাকার পশ্চিম পান্থাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে।
 
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, রাকিব ওই এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। অস্ত্র নিয়ে ঘুরে ঘুরে সে বিভিন্ন জায়গায় ইয়াবা ও মাদক বিক্রি করতো এবং তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
 
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় রাকিবের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাকিবকে আদলতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান