দিনাজপুরের বিরলে বুধবার সকাল ১১টার দিকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপির নলদীঘি গ্রামের জনৈক কৃষক বুধবার সকাল আনুমানিক নয়টার দিকে শেকপাড়া গভীর নলকূপের পাশের ধান ক্ষেতে সার প্রয়োগ করতে আসে। সেখানে ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ দেখতে পায়।
ফরক্কাবাদ ইউপির সদস্য কেতাবুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ডান চোখের উপরে কপালে রক্তের চিহ্ন দেখা গেছে। শ্বাসরোধ করে তার হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান। মরদেহর পাশের পরিত্যক্ত একটি মানিব্যাগ পাওয়া গেছে। মানিব্যাগে ওই যুবকের একক ও স্ত্রীসহ জয়েন্ট পাসপোর্ট দুই কপি ছবি ও গ্রামীণ একটি সিম (ডিজুস) পাওয়া গেছে বলেও জানান। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান