স্পোর্টস রিপোর্টার
সিলেটের মাঠ শেখ রাসেলের জন্য সৌভাগ্যের মাঠ। সব সময় নিজে এসেছে। এবার সেই মাঠে শেখ রাসেল গোল পায়নি। মুক্তিযোদ্ধার বিপক্ষে শেখ রাসেল গোলশূন্য ড্র করেছে। মুল্যবান পয়েন্ট হারিয়েছে কোচ সাইফুল বারী টিটুর দল। বললেন, ‘আমরা ভাগ্যবান যে ১ পয়েন্ট পেয়েছি। সুযোগ কাজে লাগাতে পারিনি। মুক্তিযোদ্ধাও সুযোগ পেয়েছিল। বেঁচে গিয়েছি।’