রূপাকে ধর্ষণ ও খুনের আলামত মিলেছে

 
জাকিয়া খাতুন রূপার ময়না তদন্ত করে ধর্ষণ ও খুনের আলামত পাওয়া গেছে বলে জানান টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইদুর রহমান খান। মঙ্গলবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, একাধিক ব্যক্তি রূপাকে ধর্ষণ করে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে তারা। তদন্ত প্রতিবেদনের কপি মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঐ থানার পুলিশ পরিদর্শক এবং রূপা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কাইয়ূম খান।
 
রূপার বড় ভাই হাফিজুর রহমান জানান, পরিবার এবং দেশবাসীর ধারণাই সত্য হলো। তিনি রূপা ধর্ষণ ও হত্যা মামলাটি দ্রুত বিচার আইনে নিয়ে আসামিদের শাস্তির দাবি জানান।
 
প্রসঙ্গত: ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহগামী একটি বাসে রূপাকে ধর্ষণের পর হত্যা করা হয়। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামের মৃত জেলহক প্রামানিকের মেয়ে।
 
ইত্তেফাক/ আরকেজি