কাড়ি কাড়ি অর্থ ব্যয়ের ফল মৌসুমের শুরুতে ভালই পাচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যাদের পেছনে এই অর্থ ব্যয় সেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও ফরাসি তরুণ কিলিয়ান এমবাপে ভালই প্রতিদান দিচ্ছেন| সফলতার সঙ্গেই ইউরোপিয়ান প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা।
IMG0
মঙ্গলবার রাতে গ্রুপপর্যায়ের ম্যাচে নেইমার, এমবাপের নৈপুণ্যে পিএসজি সেল্টিককে হারিয়েছে ৫-০ গোলে। ‘বি’ গ্রুপের খেলায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে বেলজিয়ামের আসএসসি আন্ডারলেক্টকে হারায়। এতে প্রথম রাউন্ডের খেলা শেষে সমান তিন পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে পিএসজি।
IMG1
দলটির দুর্দান্ত এই সূচনায় আক্রমণভাগের নতুন দুই অস্ত্রের সঙ্গে ছিলেন এডিনসন কাভানি। খেলার ১৯ মিনিটে গোলের সূচনাই করেছিলেন নেইমার। ৩৪ মিনিটে এমবাপে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। নতুন দুজনের দুই গোলে এগিয়ে যাওয়ার পর শুরু হয় কাভানির পালা। ৪০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। এরপর মাইকেল লাস্টিগের আত্মঘাতি গোলে আরেকদফা পিছিয়ে পড়ে ক্লেটিক। সবশেষ কাভানি দ্বিতীয় গোল করেন খেলার ৮৫ মিনিট বাকি থাকতে।
ইত্তেফাক/কেআই