অনুষ্কার থেকে চোখ সরছে না বিরাট কোহলির

লাভবার্ডস অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি এখন মোটেই প্রকাশ্যে একসঙ্গে বেরোতে লজ্জা পান না। বরং তাদের এখন মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় একান্তে সময় কাটাতে দেখা যায়। সম্প্রতি তারা এক সঙ্গে একটি অ্যাড শ্যুটও করেছেন।
 
সেই অ্যাড শ্যুটেরই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবিতে এই প্রেমিক জুটির কেমিস্ট্রি অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুজায়গাতেই হিট। বিরুষ্কা ভক্তরা ছবি দেখার পর গোটা অ্যাডটি দেখার জন্যে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
IMG0
তবে অ্যাড শ্যুটের যে ছবিটি সবচেয়ে বেশি হিট, সেটা হল, একটিতে অনুষ্কা ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে থাকলেও, বিরাটের চোখ তার লেডিলাভের থেকে মোটেই সরছে না।
 
ছবিতে দুজনকেই ভারতীয় পোশাকে দেখা যাচ্ছে। তবে ঠিক কিসের বিজ্ঞাপন এটি, সেটা এখনও বোঝা যাচ্ছে না। ইদানিং লাভবার্ডসকে হামেশাই একসঙ্গে দেখা যায়।
 
ইত্তেফাক/ইউবি