২২ ট্রাক ত্রাণ নিয়ে কক্সবাজারে বিএনপির প্রতিনিধি দল

মিয়ানমার থেকে গণহত্যার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ২২ ট্রাক ত্রাণ নিয়ে কক্সবাজার পৌঁছেছে বিএনপির প্রতিনিধিদল। 
 
বুধবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজার পৌঁছায়। দুপুর  দুইটা থেকে রোহিঙ্গাদের  মধ্যে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা থাকলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।
 
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধিদলটি শরণার্থী ক্যাম্পের প্রায় নয় হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে এ সব ত্রাণ বিতরণ করবে।  
 
বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে আরো রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ড. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি