জাতীয় মহিলা বেসবল

 স্পোর্টস রিপোর্টার

মার্সেল জাতীয় মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে আনসার, পুলিশ, সোলায়মান এসসি ও ইউএসসিডি গাজীপুর। আজ দ্বিতীয় দিনে সেমিফাইনালে আনসারের মুখোমুখি হবে সোলায়মান এসসি ঢাকা এবং পুলিশের বিপক্ষে লড়বে ইউএসসিডি গাজীপুর। খেলা হচ্ছে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, আগামীকাল ফাইনাল।